Avatar মোঃ আব্দুর রাকিব

আল্লাহ তাআ'লা বলেছেন, মুশরিকদের দেবীদের গালি না দিতে, এই কারণে যে, এর প্রতিক্রিয়ায় অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে।

অর্থাৎ, এখানেও মাসলাহার হিসাব। মুশরিকদের দেব-দেবীদের কাহিনীগুলো নিশ্চয়ই ভালো কিছু না। তাদের কাজকর্মের বৈশিষ্ট্য অনুযায়ী তবুও তাদের গালি দিতে নিষেধ করা হয়েছে, যেন আল্লাহ এবং তাঁর রাসূলকে (সা) অবমাননা করার সমান্যতম সুযোগ, যুক্তি না পায়।

অথচ আমাদের অবস্থা হয়েছে এমন যে, আমরা মুসলিমের মধ্যে বিভিন্ন দল৷ উপদলের নেতা কিংবা আলেমদের মন্দ নামে ডাকি শুধুমাত্র একারণে যে, তার সাথে আমার তীব্র মতপার্থক্য, কিংবা ধরুণ আমরা তাদের অপরাধীই মনে করি, এই অজুহাতে তাদের নাম বিকৃত করা থেকে শুরু করে হেন কাজ নেই যে আমরা করি না। তারপর অহংকার করে বলি, মুসলিমদের স্বার্থেই আমি এইকাজ করছি। মুসলিমদের সতর্ক করতে আমি তাদের মন্দ নামে ডাকছি। তারা মন্দ, তাই তাদের বিভিন্ন লকব দেয়া অপবাদ নয়, বরং তাদের নাকি সেটা প্রাপ্ত!

নিজেদের সাময়িক ডোপামিন রিলিজকে আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, উম্মাহর জন্য কাজ বলে চালিয়ে দিচ্ছি। কত জিল্লাতি এই কাজে তা যদি আমরা বুঝতাম৷ কিন্তু আমাদের সস্তা অহংকার, আমাদের তা বুঝতে দেয় না।

© Bearded Bengali

5 months ago · 184 Views · Public
Like (2) - Comment - Share - Translate to English - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 0

No comments yet.