জোটবদ্ধ হয়ে চায় সোমালিল্যান্ড–ইসরায়েল
মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কৌশলগত অঞ্চলে নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলেছে।
সোমালিল্যান্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতায় জোটবদ্ধ হয়ে আগ্রহী তারা।
সোমালিল্যান্ডের ওই কর্মকর্তা বলেন, “যদি হুথিরা আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করে, তবে এটি সোমালিল্যান্ড ও ইসরায়েল—উভয়ের স্বার্থে হবে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা, এবং একটি নিরাপত্তা জোট গঠন করা। এ ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত।”
উল্লেখ্য, বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী অবস্থান সোমালিল্যান্ডকে বৈশ্বিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্যিক পণ্য পরিবাহিত হয়, ফলে এখানকার নিরাপত্তা আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3 months ago · 262 Views · Public
Leave a Comment
Login to leave a comment.