আমি এখানে মরতেই এসেছি...
৭৫ বছর বয়সী এক মিশরীয় চিকিৎসক নিজের স্বাচ্ছন্দ্যময় জীবন পেছনে ফেলে গাজায় এসেছেন যুদ্ধাহতদের জীবন বাঁচাতে।
যখন অধিকাংশ মানুষ প্রাণ বাঁচাতে যুদ্ধের এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তখন মিসরের খ্যাতনামা অর্থোপেডিক সার্জন ডা. আহমদ আবদুল আজিজ বেছে নেন ঠিক উল্টো পথ। পরিবার, নিজের ক্লিনিক ও স্বাভাবিক জীবন ছেড়ে তিনি পাড়ি জমান অবরুদ্ধ গাজায়—যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একজন দক্ষ সার্জনের।
হাসপাতালে নেই পর্যাপ্ত ওষুধ, নেই প্রয়োজনীয় অস্ত্রোপচার সরঞ্জাম। চারদিকে অবিরাম বোমাবর্ষণ, প্রতিটি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি। তবু তিনি পিছু হটেননি। বরং সেই প্রতিকূল পরিবেশেই আহতদের ওপর একের পর এক জটিল অস্ত্রোপচার চালিয়ে গেছেন।
জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা ছাড়তে তিনি অস্বীকৃতি জানান। তাঁর বিশ্বাস—একজন চিকিৎসকের প্রথম দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা।
প্রায় ১৯৫ দিন পর তিনি উত্তর গাজায় পৌঁছাতে সক্ষম হন। তার এই যাত্রার লক্ষ্য ছিল না খ্যাতি কিংবা স্বীকৃতি; ছিল শুধু মানবিক দায়িত্ব পালন এবং যুদ্ধের বিভীষিকায় আহত মানুষগুলোর পাশে দাঁড়ানো।
2 hours ago · 4 Views · Public
Leave a Comment
Login to leave a comment.