আজানের জন্য ২২ জন মুসলিমকে শহিদ
করেছে ভারত,হ্যা ঠিকই শুনেছেন শুধুমাত্র আজানের কারণেই।
জানেন কী এই ছবির ইতিহাস?
তরুণরা এসব না জানলেও মেসি-নেইমারদের ইতিহাস ঠিকই জানে।
আজ থেকে ৯৫ বছর আগে,১৩ জুলাই ১৯৩১,কাশ্মীরের ইতিহাসে লেখা হয়েছিল এক রক্তাক্ত অধ্যায়।
হেদু রাজার জুলুমের প্রতিবাদ করায় আব্দুল কাদীর রহি. কে ফাঁসি দিচ্ছিল রাজা,
সেই বিচার দেখতে শ্রীনগর জেলখানার সামনে জড়ো হয়েছিলেন হাজারো মুসলিম।
সেদিনের সেই জনসমুদ্র শুধু একজন মানুষের বিচার দেখতে আসেনি—তারা এসেছিল নিজেদের অধিকার,মর্যাদা ও ন্যায়ের দাবিতে।
যোহরের সময় হলো।
একজন উঠে আজান দিতে লাগলেন থানা প্রাঙ্গনে,
কিন্তু গুলির শব্দে থেমে গেল তার কণ্ঠ।
তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন।
তারপর আরেকজন এগিয়ে এলেন,অসমাপ্ত আজান পূর্ণ করার প্রত্যয়ে।তিনিও গুলির শিকার হলেন।এভাবেই একের পর এক মানুষ এগিয়ে এসেছিলেন আজান পূর্ণ করতে,আর তাদের আত্মত্যাগে রচিত হয়েছিল ২২ শহীদের বেদনাময় স্মৃতি।
তাদের রক্তের কাহিনি আজও কাশ্মীরের ইতিহাসে একটি গভীর ক্ষত ও স্মৃতির প্রতীক হয়ে আছে।
১৩ জুলাই ১৯৩১—একটি দিন,যা ইতিহাসের পাতায় বেদনা,সাহস ও আত্মত্যাগের সাক্ষ্য হয়ে রয়ে গেছে।
1 hour ago · 30 Views · Public
Leave a Comment
Login to leave a comment.