শায়েখ আহমাদুল্লাহ সাহেব এই দেশের রত্ন। সেটা হিন্দু মুসলিম সবার জন্য। দেশীয় সম্পদ। আল্লাহ তাআলা তাকে এমন মেধা আর পাহাড়সম হিম্মত দান করেছেন,যেখানে দাড়িয়ে চিন্তা করতে গেলেও গোটা জেনারেশনের কয়েক যুগ সময় লাগবে। শায়েখের কর্ম পরিধি এতটাই বিস্তৃত, এতটাই নির্ভরযোগ্য; যে উনার কর্ম পদ্ধতি আর প্রোজেক্টের সামনে সরকারি প্রোজেক্টগুলোকে নিতান্ত ছোট্ট মনে হয়।
কোটি মানুষের আস্থা, দোয়া আর ভালোবাসায় শায়েখ তার আস সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে গিয়েছেন সন্দেহ, তর্কের ঊর্ধে। প্রতিটি প্রোজেক্টের পিছনে ক্ষুরধার মেধা, ভালোবাসা আর অক্লান্ত পরিশ্রম আছে। যার কারণে অমুসলিমলাও নিশ্চিন্তে, নির্ভয়ে দান করে।
তারপরেও বিতর্কের ঊর্ধে কেউই নয়। হিংসুকরা হিংসা করবে, নিন্দা করবে, গীবত করবে। কিন্তু সেটা দিনের আলোতে রাতের অন্ধকার হারিয়ে যাওয়ার মতই। যারা ফাউন্ডেশনকে নিয়ে গীবত করে, তাদের জীবনের অর্জন ওটাই।
© Hm Sulayman
#AsSidqNews #assunnahfoundation #ahmadullah
2 weeks ago · 26 Views · Public
Leave a Comment
Login to leave a comment.