Avatar মোঃ আব্দুর রাকিব

যে লোকটা ব য় ক ট হিসেবে কোকাকোলার পরিবর্তে মোজো কিনেছে সেই লোকই এখন আর্জেন্টিনার পতাকা আর জার্সি কিনছে। তর্ক করছে, এমনকি কেউ কেউ তুমুল ঝগড়াও করছে।

অথচ আর্জেন্টিনা হচ্ছে লাতিন আমেরিকায় ই/হু/দি/দের মূল কেন্দ্র। সেখানে এখনও প্রায় লাখ দুয়েক ইহুদির বসবাস। যারা দেশটির রাজধানীতে বসবাস করেন এবং আর্জেন্টিনার অনেক গুরুত্বপূর্ণ পদে আছেন। বলা যায় তারা আর্জেন্টিনার এলিট শ্রেণির অন্তর্ভুক্ত।

ইসরায়েলের সাথে আর্জেন্টিনার সম্পর্ক বেশ পুরোনো। একসময় ইউরোপের ইহুদিদের জন্য বিকল্প বসতি হিসেবে যে দেশগুলো বিবেচনা করা হয়েছিল আর্জেন্টিনা তার একটি। এবং লাতিন আমেরিকার মধ্যে আর্জেন্টিনা সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে।

তবে ইসরায়েলের সাথে আর্জেন্টিনার সম্পর্ক আরো জোরদার হয়েছে আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়েল মিলেইয়ের সময়ে, যিনি নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে বেছে নিয়েছিলেন ইসরায়েলকে।

যার সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, The Catholic President Who’s ‘Almost’ Jewish"
মিলেই দাবি করেছেন তিনি মায়ের দিক থেকে ইহুদি বংশোদ্ভূত। তারা একজন নানা মৃত্যুর আগে আবিষ্কার তিনি ইহুদি ছিলেন। মিলেই নিজেও ইহুদি ধর্মের প্রতি অনুরক্ত। এখন সেটা তার রাজনৈতিক স্ট্যান্টবাজি নাকি পুরোটাই সত্য তা বোঝা মুশকিল।

তিনি বলেছিলেন আর্জেন্টিনার অর্থনৈতিক সংকট সমাধানের উত্তর হয়তো ইহুদি ধর্মই দিতে পারে।

ক্যাথলিক অধ্যুষিত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে এবং নিজে ক্যাথলিক পরিবারে বেড়ে উঠার পরও পোপ ফ্রান্সিসকে “নি র্বো ধ” এবং “নোং রা বামপন্থী” বলে আখ্যা দিয়েছিলেন। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছিলেন।

আবার ভ্যাটিক্যান সফরে গিয়ে মিলেই ইতালীয় এক টেলিভিশনকে বলেন, “আমি ক্যাথলিক, যদিও আমি প্রায় ইহুদি ধর্মেরই একজন অনুসারী।”

কিছুদিন আগে ইসরায়েল সফরে এসে তিনি আব্রাহাম অ্যাকর্ডের মতো আইজ্যাক অ্যাকর্ড চুক্তি করেছেন। একই সাথে দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেছেন।

সবকিছু মিলিয়ে রাষ্ট্র হিসেবে আর্জেন্টিনা ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু। সেই দেশের জন্য আমরা মু স লি ম হয়ে মারামারি করছি। বেকার হওয়ার পরও বিশাল বিশাল পতাকা টানাচ্ছি পকেটের পয়সা খরচ করে। আমরা সব ভুলে যাই, খুব দ্রুত। কারণ আমাদের প্রতিবাদ হচ্ছে ট্রেন্ডে গা ভাসানো।

- জাহিদ হাসান মিঠু

2 months ago · 116 Views · Public
Like (12) - Comment - Share - Translate to English - More

Leave a Comment

Login to leave a comment.

Comments

Total Comments: 1