ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় সংকট!
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষ করে ইজরায়েলের ডিমোনা ও আরাদ-এ প্রতিরক্ষা ভেদ করে বেসামরিক এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র পৌঁছায়।
এতে ২০০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, এটি সেই পুরোনো আশঙ্কাকেই সামনে এনেছে যে— বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ইজরায়েলের স্তরভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে পারে।
একজন সাবেক নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে বলেন, “৩,০০০ থেকে ৫,০০০ ক্ষেপণাস্ত্র একসঙ্গে মোকাবিলা করা ইসরায়েলের পক্ষে সম্ভব নয়।”
এছাড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত নিয়েও উদ্বেগ বাড়ছে। সংশ্লিষ্টদের মতে, সমস্যা শুধু খরচ নয়— বরং দীর্ঘ যুদ্ধে পর্যাপ্ত সরবরাহ ধরে রাখা বড় চ্যালেঞ্জ।
সূত্র: The Washington Post
4 months ago · 127 Views · Public
Leave a Comment
Login to leave a comment.